পরম করোনা ময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ---শিরোনামঃ সত্যতে ঈমান গোলাম জিলানী প্রকৃত অর্থে সেই ইনসান, যে সত্যের উপর আনে ঈমান। হোক সে হিন্দু কিংবা খ্রিস্টান, সত্যে থাকলে, হয় সকলেই ঈমানদার। ধর্ম কোনো জাতি নয়, কোনো গোঁত্র কিংবা পরিচয় নয়— মূল যে সত্যে আনুগত্য, সেখানেই ঈমানের পরিচয়। যে সত্যে প্রেম, যে সত্যে জ্যোতি, সেই সত্যই পরম ধর্ম— সেই পথে হাঁটলেই ধার্মিক হওয়া যায়। ১. ধর্ম কোনো ব্যবসা নয়। এটি আত্মার পথ, আল্লাহর সঙ্গে মিলনের মাধ্যম। যে ধর্ম দিয়ে মানুষকে বিভক্ত করা হয়— তা ব্যবসায়ীর ধর্ম, ঈমানদারের নয়। ২. শরিয়ত, তরিকত, হাকিকত ও মারফত—এই চার স্তম্ভে গড়েই উঠে ঈমান। তবে শরিয়তের আবরণে যারা বিভ্রান্তি সৃষ্টি করে, তারা কেবল বাইরের কাপড় গায়ে চাপায়, ভেতরের আলো থেকে থাকে দূরে। ৩. সত্য অনুসন্ধানই ঈমানের শেকড়। কোরআনকে ব্যাখ্যা করো অন্তর দিয়ে, না যে মন মতো অর্থ করো, ঐশী বাণীকে বানিও না নিজস্ব অস্ত্র। ৪. প্রকৃত মুসলমান সে, যে সত্যের উপর দাঁড়িয়ে থাকে। জিলানী জানায়— সত্য অস্বীকারকারী মুসলমান হতে পারে না।
37
Views
0
Likes
0
Comments
0
Shares